শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মদপানে আরো তিনজনের মৃত্যু

news-image

বগুড়া সংবাদদাতা ; বগুড়ায় বিষাক্ত মদপানে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে দুজন এবং মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মদপানে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে।

মৃত ব্যক্তিরা হলেন- শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার প্রেমনাথ রবিদাস (৭০), বগুড়া সদরের ফাঁপড় এলাকার রিকশাচালক জুলফিকার রহমান (৫৬) ও ফুলবাড়ী মধ্যপাড়ার রিকশাচালক আবদুল জলিল (৬৫)।

এর আগে বিভিন্ন সময়ে মৃত ব্যক্তিরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার কারখানা শ্রমিক পলাশ (৩৪), শহরের কাটনারপাড়া এলাকার হোটেল শ্রমিক সাজু মিয়া (৫৫), পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার সুমন রবিদাস (৩৮), বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকার হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৫), শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলী (৬০), কাটনারপাড়া হটুমিয়া লেনের বাবুর্চি মোজাহার আলী (৭৫) ও কাহালু পৌর এলাকার উলুট্র মহল্লার অটোরিকশাচালক কালাম (৫০)।

এদিকে এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু নামে এক ব্যক্তির ভাই মনোয়ার হোসেন রাতেই থানায় মামলা করেছেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ূন কবির বলেন, রাত ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে প্রেমনাথ রবিদাস মারা যান। অন্য দুজন মারা যান সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে।

তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু নামে এক ব্যক্তির ভাই মনোয়ার হোসেন গতকাল রাতে থানায় মামলা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ