,

এবার বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ চলছে বাংলাদেশের। এ সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সুখবর হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ শেষে আরও একটি সিরিজ আছে বাংলাদেশের।

আগামী এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দিনেশ চান্দিমালের দল। এ সিরিজে টেস্ট ম্যাচ রাখা হয়নি। এ বিষয়ে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পথে সুপার লিগের ম্যাচ হবে। এপ্রিলে লংকান দল আসছে। তিন ওয়ানডে খেলে দেশে ফিরে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তারা। কারণ মে মাসে বাংলাদেশ দল কলম্বো যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে।

এদিকে এপ্রিল মাসেই শুরু হবে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। ক্রিকেট বিশ্বের ফোকাস যখন আইপিএলে থাকবে, তখন লংকানরা ঢাকায় খেলবে ওয়ানডে সিরিজ।

এপ্রিল মাসে সফরসূচি ঠিক করার বিষয়ে জানা গেছে, নতুন বছরের শুরুতেই ব্যস্ততম সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলছেন তারা। আগামী ৩ ফেব্রুয়ারি উইন্ডিজের বিপক্ষে টেস্ট মিশনের নামবে তামিম বাহিনী। এ সিরিজ শেষেই মার্চে নিউজিল্যান্ডের পথে উড়াল দেবেন টাইগাররা।

যে কারণে এপ্রিলের আগে সূচিতে ফাঁকা জায়গা নেই বাংলাদেশের। আর সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি