রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে রিশাদের স্পিন যাদুতে দিশেহারা উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার ২৯ জানুয়ারি সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে রিশাদের বোলিংতোপে ২৫৭ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটিয়েছেন শাহাদাত হোসেন দিপু। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তারকা দলীয় ৬৭ রানে প্রথম উইকেটের পতন ঘটান। জন ক্যাম্পবেল তার শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ৪৪ রানে।

উইন্ডিজ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন লেগ স্পিনার রিশাদ। দলীয় ১১০ রানে মসলিকে ফেরত পাঠান তিনি। এরপর ধারাবাহিকভাবে উইন্ডিজ শিবিরে একের পর এক আঘাত হানেন টাইগাররা। খালেদের জোড়া আঘাত,সাইফের স্পিনে চা বিরতর আগেই ১৬৫ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ক্যারিবিয়ানরা।

দিনের শেষ সেশনে এসে বেশিক্ষণ টিকতে পারেনি ক্যারিবিয়ানরা। কাইল মায়ার্সকে ৪০ রানে রিশাদ বোল্ড করলে ভাঙে ব্রাথওয়েটের সাথে বড় জুটি। একদিক আগলে রাখা ব্রাথওয়েটকে কিছুক্ষণ বাদেই ৮৪ রানে বিদায় করে দেন খালেদ। এরপর দ্রুতই ক্যারিবিয়ান বাকি উইকেট নিয়ে ২৫৭ রানে গুটিয়ে দেয় বিসিবি একাদশ।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৫ টি উইকেট নিয়েছেন রিশাদ। এছাড়াও খালেদ আহমেদ ৩, দিপু ১ ও সাইফ ১ উইকেট নেন।

বিসিবি একাদশ:

কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ ও সৈয়দ খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শায়নে মোসেলে, এনক্রুমাহ বোনার, কাভেম হজ, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

এ জাতীয় আরও খবর

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিনল্যান্ড দিচ্ছে ২০ লাখ ইউরো রোহিঙ্গাদের জন্য

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু