শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ডিএনসিসি’র দ্বিতীয় দিনের অভিযান

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর ১১ নম্বর এর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিউল আজমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। মিরপুর সেকশন ১১ এর ৩ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর রোডে চলছে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। তবে আজকের এ অভিযানে স্থানীয়দের কাছ থেকে কোনো ধরনের বাধা-বিপত্তি আসেনি। তবে ডিএনসিসির পক্ষ থেকে সতর্কতা হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত কিছু সদস্য নিয়োগ করা হয়েছে।

গতকালের অভিযানে বাদ পরে যাওয়া অবৈধ স্থাপনাগুলো ভাঙা হচ্ছে। পাশাপাশি গতকালকের ভবন ভাঙার অবশিষ্টাংশ সরিয়ে নিতে কাজ করছে ডিএনসিসি।

আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের এই উচ্ছেদ অভিযান পরিদর্শনের কথা রয়েছে।

এদিকে, উচ্ছেদ অভিযান চলার কারণে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া উচ্ছেদের ফলে পুরো এলাকা ধুলা এবং বালুতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, একই স্থানে গতকাল বৃহস্পতিবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি। তবে উচ্ছেদ অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেয়। এমনকি রাস্তায় অভিযান পরিচালনাকারী দলকে আটকেও দেয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে স্থানীয়রা। ফলে পিছু হটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তার উপস্থিতিতে এলাকায় আবারো উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি।

গতকাল প্রথম দিনের অভিযানে প্রায় চারশ ছোট বড় স্থাপন গুঁড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ