শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ২০ জানুয়ারিই শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শপথ নিতে চলেছেন জো বাইডেন। এ উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ পঞ্চাশটি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রয়েছে নানা আয়োজন। শত প্রতিকূলতা ও হুমকি সত্ত্বেও আগেও নয় আবার পরেও নয়- আজ ২০ জানুয়ারিই অনুষ্ঠিত হচ্ছে শপথ। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দিনটিকে নির্ধারণ করা। এদিন শপথে নির্ধারিত ঠিক ৩৫টি শব্দ উচ্চারণের মধ্য দিয়েই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই দেশের ক্ষমতার মসনদে বসবেন। এমনটা যুগ যুগ ধরে হয়ে আসছে- যেমন আগামী ২০২৫ সালের ২০ জানুয়ারিও হবে।

কিন্তু কেন এই ২০ জানুয়ারি? মূলত এই ২০ জানুয়ারি তারিখটি নির্ধারণ করা হয়েছে মার্কিন সংবিধানে। যুক্তরাষ্ট্রের সংবিধানে যে জন্য আনা হয় ২০তম সংশোধনী। তথ্য বলছে, ১৯৩৭ সালের ২০ জানুয়ারি প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। প্রথম মেয়াদে শপথ নিয়েছিলেন ৪ মার্চ। ১৭৮৯ সালের সংবিধানের ধারাবাহিকতা মেনে তার আগের সব মার্কিন প্রেসিডেন্টই মার্চের ওই তারিখেই শপথ নিয়েছেন।

মূলত দুটি কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয় এবং তারিখে পরিবর্তন আসে। প্রথম কারণটি হলো, নির্বাচিত নতুন প্রেসিডেন্টের ওয়াশিংটনে এসে ক্ষমতা গ্রহণের বিষয়টি সময় সাপেক্ষ ছিলো। দ্বিতীয় কারণটি হলো ক্ষমতা হস্তান্তরের জন্য বিদায়ী প্রশাসনের কাছ থেকে নানা তথ্য নতুন প্রশাসনকে বুঝিয়ে দিতে হয়, যা একটি নির্দিষ্ট কাঠামো ও সময়ের মাধ্যমে সম্পন্ন হতে হয়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ