শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যায়ের প্রতিবাদ করলে আমাকে জাতীয়ভাবে বলা হয় পাগল : কাদের মির্জা

news-image

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুর কাদের মির্জা বলেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি তখন আমাকে জাতীয়ভাবে বলা হয় আমি নাকি পাগল, উন্মাদ। এর বিচারটা আপনাদের কাছে দিলাম।’

আজ শনিবার সকালে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। কাদের মির্জা আরও বলেন, ‘আমি সবার বিরুদ্ধে বলি না, দলের মধ্যে ভাল লোকও আছে। কিন্তু অধিকাংশ শেখ হাসিনাকে অসহযোগিতা করে। বিএনপি দুর্নীতির বিচার করতে পারেনি, শেখ হাসিনা পেরেছে, আমি অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে এই নির্বাচন করছি।’

তিনি বলেন, ‘আসলে দুঃখ্যজনক হলেও সত্য- আজকে আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি যখন অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি, নোয়াখালীর ত্যাগী নেতাদের কথা বলি, কবিরহাটে আমার নিরিহকর্মীদের কথা বলি, কোম্পানীগঞ্জের অসহায় ছেলেমেয়েদের চাকরির কথা বলি, এ এলাকার মানুষের গ্যাসের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি তখন আমাকে জাতীয়ভাবে বলা হয় আমি নাকি পাগল।’

জনতাকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন ছেুড়ে বলেন, ‘আমি পাগল?’ এসময় জনগণ সমস্বরে উত্তর দেন- ‘না না।’ এরপর তিনি বলেন, ‘১৬ তারিখে আমি পাগল না কি সেটা প্রমাণ করবো।’ নোয়াখালীর আঞ্চলিক উচ্চারণে তিনি বলেন, ‘যে আমাকে পাগল আর উন্মাদ বলেছে, গোপালগঞ্জে যেখানে ৯৯ ভাগ আওয়ামী লীগ সেখান থেকে সে এমপি হয়েছে। আগে মন্ত্রী ছিলো এখন নেই। ওনার সম্পর্কে সবাই জানে। কি কি অনিয়ম তিনি করেছেন। অনিয়ম না করলে ওনাকে মন্ত্রী বানায়নি কেন? উনি আমাকে বলেন পাগল উন্মাদ।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ