,

প্রাথমিকের ছাত্রকে ‘বলাৎকার’, গ্রেপ্তার যুবক

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় তৃতীয় শেণিতে পড়ুয়া এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুল করিম হৃদয় (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রাম থেকে অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম নূর নবী।

মামলার বরাতে ওসি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রেণির ছাত্র ওই ছাত্র বাড়ির পাশে ক্রিকেট খেলতে যায়। পরে বাড়ি ফেরার পথে হৃদয় ছেলেটিকে দশ টাকা দেওয়ার লোভ দেখিয়ে একই এলাকার আহসান মাস্টারের বাগানের ভেতর নিয়ে গিয়ে তাকে বলাৎকার করে। এ সময় ছেলেটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হৃদয় পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের লোকজনকে ঘটনাটি জানালে তারা তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এ ঘটনায় হৃদয়ের বিরুদ্ধে শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।’

ওসি আরও বলেন, ‘ছেলেটির চিকিৎসা চলছে, সুস্থ্ হলে তাকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট