ভ্যাকসিন আসতে কিছুটা সময় লাগতে পারে : ভারতীয় হাইকমিশনার

news-image

ভারত থেকে কবে ভ্যাকসিন আসবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, ‘সরকার এবং অনেক প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকায় ভ্যাকসিন আসতে হয়তো কিছুটা সময় লাগতে পারে। এটি খুবই স্পর্শকাতর বিষয়। অন্য কোনও পণ্যের মতো নয়।’ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

কী পরিমাণ ভ্যাকসিন আসবে সেটিও নিশ্চিত নয় জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশে ভ্যাকসিন আসতে কোনও বাধা নেই। কোনও নিষেধাজ্ঞাও নেই।’

এর আগে সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সেখানেও তিনি চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই এই কোভিড মহামারির সময়ও দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার।

এ সময় বাংলাদেশ সরকারের জি টু জি এবং উন্মুক্ত দর পদ্ধতির মাধ্যমে ভারত থেকে চাল আমদানি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় সেজন্য ভারতের ভেতর অগ্রাধিকার ভিত্তিতে পোর্টের সব সুবিধা প্রদানের নিশ্চয়তা দেন ভারতীয় হাইকমিশনার। এছাড়াও খাদ্যপণ্যের মান উন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্য গুদাম নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী জানান।

বৈঠকে ভবিষ্যতেও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী