নতুন বছরের শুরুতে সুখবর পেলেন জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ২০২০ সালে করোনার আবহে খুব একটা কাজ করেননি জয়া আহসান। তবে বছর শেষ হয়েছিল সুখবর দিয়ে। স্পেনের মাদ্রিদ উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ‘রবিবার’ ছবির জন্য সেরা অভিনেত্রী হন তিনি।

নতুন বছরের শুরুতে আরেকটি সুখবর পান ঢাকা-কলকাতার অন্যতম তারকা।

কলকাতার স্ট্রিমিং প্ল্যাটফর্ম হৈচৈ ঘোষণা করেছে বর্ষসেরা পুরস্কার। সেখানে এসেছে জয়ার নাম।

জানা যায়,‌‌ আলোচিত ‌‘রবিবার’ ও ‘কণ্ঠ’ ছবির জন্য পারফরম্যান্স অফ দ্য ইয়ার (নারী) অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। ফেইসবুকে খবরটি শেয়ার করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সঙ্গে শেয়ার করেন পুরস্কার ও উপহারের ছবি।

হৈচৈ-এ স্ট্রিমিং হওয়া চলচ্চিত্র ও অরিজিনাল ফিল্ম-শো’র ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে জয়ার দুই ছবি আগের বছর মুক্তি পেলেও এ প্ল্যাটফর্মে যুক্ত হয় ২০২০ সালে।

এ ছাড়া পুরস্কার পেয়েছেন স্বস্তিকা মুখার্জি, বিক্রম চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ দাস, তুহিনা দাস, রূপসা চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ, অনির্বাণ চক্রবর্তী, মধুমিতা সরকার, অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার ও নয়না গঙ্গোপাধ্যায়।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে জয়া অভিনীত ঢাকা-কলকাতার একাধিক ছবি।

অসাধারণ অভিনয়ের জন্য জয়া একাধিকবার ঢাকায় জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য স্বীকৃতি। এ ছাড়া ভারতে পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ডসহ অসংখ্য বেসরকারি পুরস্কার।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী