,

এখনও ১০ কোটি মানুষ ব্যবহার করছে উইন্ডোজ সেভেন

news-image

প্রযুক্তি ডেস্ক : উইন্ডোজ সেভেনের আপডেট দেওয়া বন্ধ হয়েছে প্রায় এক বছর হলো। তারপরও অনেক ব্যবহারকারী নতুন অপারেটিং সিস্টেম গ্রহণ করেননি। বিভিন্ন হিসাব বলছে, এখনও অন্তত ১০ কোটি কম্পিউটারে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক রাডারের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ১৪ জানুয়ারি উইন্ডোজ সেভেননের সিকিউরিটি আপডেট সরবরাহ বন্ধ করে দেয় মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের পরপরই ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমের ব্যাপারে আগ্রহী হন।

তবে এখনও অনেক ব্যবহারকারী উইন্ডোজ সেভেন ব্যবহার করছেন। এ প্রসঙ্গে উইন্ডোজবিষয়ক লেখক এড বট বলেন, ‘গত ১২ মাসে উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর সংখ্যা অনেক কমেছে। তারপরও এখনও পর্যন্ত অন্তত ১০ কোটি কম্পিউটারে এটি চলছে।’ বটের ধারণা, উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর সংখ্যা আরও বেশিও হতে পারে।

গত বছর বেশ কয়েকজন বিশ্লেষকের সঙ্গে উইন্ডোজ সেভেনের ব্যবহার নিয়ে আলোচনা করেন বট। বিশ্লেষকদের সঙ্গে করা সেসব আলোচনা থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে, উইন্ডোজ সেভেনের সিরিউরিটি আপডেট সরবরাহ বন্ধ করা হলেও বিশ্বজুড়ে ২০ কোটি কম্পিউটারে অপারেটিং সিস্টেমের এই ভার্সনটি ব্যবহৃত হতে পারে।

২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বট দেখান, উইন্ডোজ সেভেন ব্যবহৃত হয়, এমন কম্পিউটারের সংখ্যা ১৮ দশমিক ৯ শতাংশ থেকে ৮ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। উইন্ডোজ অপারেটিং নিয়ে কাজ করে এমন অন্য কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবও প্রায় কাছাকাছি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের