,

ভারতের দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় টেস্টে জবাবটা দারুণ ভাবেই দিয়েছে। সফরকারীরা জিতেছে ৮ উইকেটে। এর ফলে সিরিজে এখন ১-১ সমতা।

মঙ্গলবার মেলবোর্নে ম্যাচের চতুর্থ দিনে ভারতের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে, দ্বিতীয় ইনিংসে মাত্র ২০০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে বক্সিং ডে টেস্ট জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭০ রান।

মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল ও চেতশ্বর পুজারর উইকেট হারিয়ে সহজেই সেই লক্ষে পৌঁছে যায় টিম-ইন্ডিয়া। শুভমন গিলে ৩৫ রান এবং অজিঙ্কা রাহানে ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স একটি করে উইকেট নেন।

এর আগে তৃতীয় দিন ১৩৩ রানে ৬ উইকেট হারিয়ে শেষ করা স্বাগতিকরা এদিন আর ৬৭ রান যোগ করে। আগের দিনের অপরাজিত ক্যামেরন গ্রিন দলীয় সর্বোচ্চ ৪৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন। ২২ রান করেন কামিন্স।

ভারতীয় বোলারদের মধ্যে সিরাজ সর্বোচ্চ ৩টি উইকেট দখল করেন। এছাড়া জসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট ভাগ করে নেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতীয় অধিনায়ক রাহানে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি