,

প্রতারণা করে বিকাশ গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ায় ৩ জন গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : প্রতারণার মাধ্যমে বিকাশ গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)। এরা হলেন- ফরিদপুরের শিমুল মিয়া (২৯), শাহীন মাতবর (২৮) ও মো. মহিদুল (২৬)। আজ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা গ্রেপ্তার করা হয় তাদের।

ডিবি সূত্র জানায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা প্রধানত চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতারণা কার্যক্রম সম্পন্ন করে থাকে। প্রথম গ্রুপ মাঠ পর্যায়ে অবস্থান করে বিভিন্ন বিকাশের দোকানে টাকা বিকাশ করার কথা বলে অবস্থান নেয়। এক পর্যায়ে পূর্বে লেনদেনকৃত বিকাশ খাতার ছবি তুলে নেয় তারা। পরবর্তী সময়ে উক্ত ছবি হোয়াটসঅ্যাপে দ্বিতীয় গ্রুপের কাছে স্থান উল্লেখ করে পাঠিয়ে দেয়। দ্বিতীয় গ্রুপ তার কাছে পাঠানো বিকাশ খাতা থেকে প্রাপ্ত বিভিন্ন নম্বরে বিকাশ দোকানদার সেজে কল করে এবং জানতে চায় যে, তাদের কাছে পাঠানো টাকা তারা পেয়েছেন কি না এবং ক্যাশ আউট করেছেন কি না। যদি বলে পেয়েছি কিন্তু টাকা তুলিনি বা ক্যাশ আউট করেনি তখন প্রতারকরা তাদের প্রতারণার বিভিন্ন কৌশল ব্যবহার শুরু করে।

এরপর তৃতীয় গ্রুপ বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিস অফিসার পরিচয় দিয়ে অনলাইনভিত্তিক বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিকাশ অফিসের নম্বর ক্লোন করে ফোন দিয়ে বিভিন্ন কথার ছলে ওটিপি এবং বিকাশ পিনকোড নিয়ে নেয়। পরবর্তী সময়ে প্রতারক চক্র গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ও অ্যাকাউন্ট আনলক করার কথা বলে ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পরিমাণ টাকা কৌশলে হাতিয়ে নেয়। সেই টাকা সবশেষে চতুর্থ গ্রুপের কাছে পাঠানো হয়।’

জানতে চাইলে ডিবির ওয়ারি বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, গ্রেপ্তার দীর্ঘদিন ধরে বিকাশ কাস্টমার কেয়ারের ম্যানেজার অথবা বিকাশ এজেন্ট সেজে নিরীহ মানুষদের কাছ থেকে তাদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল। তাদেরকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের