,

ঘুষের টাকাসহ ২ অডিট কর্মকর্তা আটক

news-image

পিরোজপুর প্রতিবেদক : পিরোজপুরে ঘুষের টাকাসহ মো. শামিম হোসেন ও মো. জহির রায়হান নামে অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর এলজিইডি ভবনের তৃতীয় তলা থেকে ঘুষের ৪ লাখ ১৬ হাজার টাকাসহ তাদের আটক করেছেন দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল।

মো. জহির রায়হান শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেডেন্ট ও মো. শামীম হোসেন অডিট অ্যান্ড একাউন্টস অফিসার।

দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদক এলজিইডি ভবনের গেস্ট হাউজের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটক করা হয়। এ সময় ওই গেস্ট হাউজের কক্ষে থাকা তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও বিছানার নিচে রাখা এক হাজার ও ৫শ টাকার নোটের কয়েকটি বান্ডিলে রাখা ৪ লাখ ১৬ হাজার টাকা জব্দ করা হয়। পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে তারা এ ঘুষ নিয়েছেন। আটকরা অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার ৭টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তরে গত অর্থ বছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্য ওই দুই কর্মকর্তা গত রোববার (২০ ডিসেম্বর) পিরোজপুরে আসেন। তারা সোমবার জেলার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অডিটের কাজ শুরু
করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা