,

করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় বিশ্বব্যাপী আলোচনা তৈরি হলেও বিএনপির মুখ চুপসে গেছে। লজ্জায় তারা কোনো কথা বলছে না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহিদুর রহমান টেপা, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ গণআজাদী লীগের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সারওয়ার হোসাইন।

হাছান মাহমুদ বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানের পাকিস্তানের চাইতে সকল সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। আওয়ামী লীগ সরকারের বড় সফলতা পদ্মা সেতু বাস্তবায়ন। বর্তমানে সেটি দৃশ্যমান হয়েছে।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শুরুতে বিএনপির নেতাকর্মীরা পদ্মা সেতু হবে না, অসম্ভব- এমন নানা আওয়াজ তুললেও বর্তমানে আওয়ামী লীগ সরকার সেটি বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় বিশ্বব্যাপী আলোচনা তৈরি হলেও বিএনপির মুখ চুপসে গেছে। লজ্জায় তারা কোনো কথা বলছে না।

তিনি আরও বলেন, বিএনপির মতাদর্শে গঠিত ৪২ জন বুদ্ধিজীবী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে লিখিত বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সময় যারা বিএনপির পক্ষে কথা বলেন তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন। এটি বিএনপি অফিসে বসে ড্রাফ্ট করা হয়েছে।

এসব বুদ্ধিজীবীর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে অন্ধের মতো সমালোচনা না করে উন্নয়ন ও গঠনমূলক সমালোচনা করুন। নতুবা আপনাদের বক্তব্য মানুষ অবাক হয়ে যাবে। এসব শিক্ষিত লোকদের কী হয়েছে এমন প্রশ্ন তুলবে সাধারণ মানুষ।

আলোচনা সভায় প্রগতিশীল ন্যাপের (ভাসানী) কেন্দ্রীয় আহ্বায়ক পরশ ভাসানীর সভাপতিত্বে আয়োজক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি