শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমির তিন পুরস্কার ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : বাংলা একাডেমি প্রবর্তিত তিনটি সাহিত্য পুরস্কারের জন্য এ বছর লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিনের নাম ঘোষণা করা হয়েছে।

তাদের মধ্যে রফিক কায়সার পাচ্ছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’। ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ এর জন্য শাহরিয়ার কবিরকে মনোনীত করা হয়েছে। আর জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।

২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ তিনটি পুরস্কার দেয়া হবে বলে রোববার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সত্তরের দশক থেকে সাহিত্য অঙ্গনে যাত্রা শুরু রফিক কায়সারের। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘তিন পুরুষের রাজনীতি’ , ‘কমল পুরাণ’ ও প্রবন্ধগ্রন্থ ‘আপনি তুমি রইলে দূরে’, ‘তোমার আকাশ তোমার বাতাস’, ‘রবীন্দ্রনাথ: প্রতীচ্যের দেশে-দেশে’ ইত্যাদি।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সত্তরের দশক থেকে শিশুদের জন্য লিখছেন গল্প, উপন্যাস।

‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, ‘একাত্তরের যীশু’, ‘সীমান্তে সংঘাত’, ‘হানাবাড়ির রহস্য’, ‘নিশির ডাক’, ‘বার্চবনে ঝড়’, ‘কার্পেথিয়ানের কালো গোলাপ’,‘ লুসাই পাহাড়ের শয়তান’, ‘সাধু গ্রেগরির দিনগুলি’, ‘মরু শয়তান’, ‘একাত্তরের পথের ধারে’, ‘জাহানারা ইমামের শেষ দিনগুলি’ শিশু-কিশোরদের জন্য লেখা তার উল্লেখযোগ্য বই।

আর ষাটের দশক থেকে বাংলাদেশের সাহিত্যে বিচরণ করছেন কবি জুলফিকার মতিন। এই বীর মুক্তিযোদ্ধার লেখায় উঠে এসেছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, চিত্রিত হয়েছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের নানা প্রেক্ষাপট।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ