,

অযোধ্যায় জানুয়ারিতে প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে সুপ্রিমকোর্টের দেয়া রায়ে বিতর্ক রয়েই গেছে। এর মধ্যেই করোনা মাথায় নিয়ে ধুমধাম করে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে।

এবার প্রকাশ করা হলো প্রস্তাবিত মসজিদের ‘ব্লু-প্রিন্ট’। তাতে মসজিদের পাশাপাশি প্রস্তাবিত মাল্টি স্পেশালিটি হাসপাতালের নকশাও তুলে ধরা হয়েছে। আর একঝলকেই তা নজর কেড়েছে সবার। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

অযোধ্যায় মসজিদ তৈরির দায়িত্বে থাকা দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) শনিবার মসজিদ চত্বরের নকশা প্রকাশ করে।

তাতে দেখা যায়, ঐতিহ্য মেনে মসজিদের মাথায় বিশালাকার গম্বুজ থাকলেও তা আদ্যোপান্ত পাশ্চাত্য স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে। মসজিদের মূল ভবনটিও আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। মসজিদ চত্বরে থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও।

গত বছর অযোধ্যা মামলার রায়ে সুপ্রিমকোর্ট অযোধ্যার ওই বিতর্কিত জায়গায় রামমন্দির নির্মাণে সায় দেয়ার পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমির বন্দোবস্ত করতে নির্দেশ দেয়া হয়।

সেই হিসাবে কাজ এগোতে শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে মহাসমারোহে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেলেও মসজিদ নির্মাণ নিয়ে তেমন সাড়াশব্দ শোনা যায়নি এতদিন।

প্রস্তাবিত হাসপাতালটির যে নকশা তুলে ধরা হয়েছে, শহরের ঝাঁ-চকচকে বিল্ডিংগুলো তার কাছে হার মানতে বাধ্য। মসজিদ প্রকল্পের দায়িত্বে থাকা মুখ্য আর্কিটেক্ট এসএম আখতার বলেন, এখানে হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হবে। মসজিদে একসঙ্গে অনেক মানুষ নামাজ পড়তে পারবেন।

গোটা মসজিদটি সৌরশক্তিচালিত হবে। মসজিদের ভেতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা থাকবে। এ ছাড়া মসজিদের জন্য বরাদ্দ পাঁচ একর জমিতে কমিউনিটি কিচেন ও গ্রন্থাগার নির্মাণ করা হবে বলে জানান তিনি। দুস্থ মানুষকে সেখানে দুই বেলা খাওয়ার ব্যবস্থাও থাকবে।

আগামী বছরের ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে জানিয়েছেন আখতার।

তিনি জানান, সাত দশক আগে ওই দিন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। তাই ওই দিনটিকেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বেছে নেয়া হয়েছে। হাসপাতাল তৈরির কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে।  সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা