রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইজারের টিকা নিয়ে মার্কিন নার্স জ্ঞান হারালেন

news-image

অনলাইন ডেস্ক : ফাইজারের করোনা টিকা নেয়ার পর সংবাদ সম্মেলনে বসে অজ্ঞান হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির হাসপাতালে এক নার্স। এ ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।

টেনেসির সিএইচআই মেমোরিয়াল হাসপাতালের নার্স টিফানি ডোভার টিকা নেয়ার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, আমরা কোভিড ইউনিটে ছিলাম। আমরাই প্রথম করোনা টিকা পেয়েছি। আমি ও আমার সহকর্মীরা সবাই টিকা নেয়ার ব্যাপারে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম।

তার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টিফানি। তিনি বলতে শুরু করেন, আমার মাথা ঘুরছে।

ভিডিও দেখা যায়, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছেন তিনি। ঘটনার কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেলেও এভাবে অজ্ঞান হয়ে যাওয়ায় টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

বিশ্বে একাধিক করোনা টিকা ট্রায়াল পেরিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছে। কিন্তু টিকা দেয়ার পর থেকে অনেকেই অভিযোগ করছেন, টিকা নেয়ার পর ত্বকের সমস্যা থেকে শুরু করে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আমেরিকায় নার্সের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা নতুন করে সেই বিতর্ক উসকে দিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী