,

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে একদিনে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

news-image

আনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার সকালে ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান এবং তার ছেলে আবুল বাশার পান্না মারা যান।

তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। বাবা-ছেলের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে বেশি নাজুক।

নিউইয়র্কে নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

গত ১৩ ডিসেম্বর করোনায় মারা যান লং আইল্যান্ডের নর্থ শোর এলএইজের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন ডা. তৌফিকুল ইসলাম (৬১)। নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে তিনি উচ্চপদে কাজ করতেন।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে শতাধিক প্রবাসী নিউইয়র্ক নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা