,

শেখ হাসিনা-মোদী ভার্চুয়াল বৈঠক বৃহস্পতিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, বৈঠকে ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ উদ্বোধন হবে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী মিটিং করবেন ভার্চুয়ালি। সেখানে একাধিক ইস্যু আলোচনা হবে। অনেকগুলো কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে।

নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেল সংযোগ দুই প্রধানমন্ত্রী উদ্বোধনের পর প্রথমে মালবাহী ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বৈঠকে আমাদের বড় বড় ইস্যু, যেগুলো আমরা সব সময় তুলে থাকি, সেগুলো আমরা তুলব। পানি সমস্যা, আমাদের সীমান্ত অনিশ্চয়তা সেখানে তুলে ধরব। স্থল সীমান্ত, সমুদ্রসীমা ও পানি সমস্যা আমরা মোটামুটিভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করেছি। আরও কিছু যদি সমস্যা থাকে, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলব।

একই সঙ্গে মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তীও স্থান পাবে আলোচনায়। মোমেন বলেন, কারণ এটা আমাদেরও বিজয়, ভারতেরও বিজয়। আমাদের বিজয়ে তাদের যথেষ্ট অহংকারের কারণ আছে।

এ সময় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জনমত গঠনের পাশাপাশি বঙ্গবন্ধুকে সশরীরে জীবিত অবস্থায় বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের ভূমিকার কথাও স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের