কুড়িগ্রাম কাঁপছে তীব্র শীতে

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমালয়ের নিকটবর্তী এ জেলার গ্রাম থেকে শহর আচ্ছন্ন হয়ে আছে ঘন কুয়াশায়। শীতে কাবু হয়ে পড়েছেন জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ।

বুধবার কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। শীত বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

এদিকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহের শেষে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ