,

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ ১২ ঘণ্টা পর স্বাভাবিক

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : প্রায় ১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধারের পর রোববার রাত সাড়ে ১২টায় সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেলস্টেশনের কাছে পৌঁছলে এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর পরই সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকে।

এদিকে এ ঘটনায় রাতেই দুটি তদন্ত কমিটি গঠন করা হয় এর একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি। এ কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীনকে। চার সদস্যবিশিষ্ট এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অপরটি বিভাগীয় তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাণিজ্যিক পরিবহন কর্মকর্তা (দ্বিতীয়) মাইনুল ইসলামকে। পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটিকেও তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।

তিনি বলেন, রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারকাজ শেষ হয়েছে।

শাহজীবাজার স্টেশনমাস্টার কাইয়ুম ইসলাম জানান, ট্রেন উদ্ধার হয়েছে। কিন্তু লাইন এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সিগন্যাল ভেঙে গেছে। এটি মেরামত করতে হয়। পরে সাড়ে ১২টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেলস্টেশনের কাছে পৌঁছলে এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগিগুলোর মধ্যে দুটি তেলের ট্যাংক লিকেজ হয়ে ডিজেল পড়তে থাকে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নারী-পুরুষ, শিশুরা বালতি, মগ, হাঁড়ি নিয়ে তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই রাস্তায় ভেসে যাওয়া তেলও সংগ্রহ করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টা শেষে রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, লিকেজ হওয়া দুটি ট্যাংকে প্রায় ৮০ হাজার লিটার ডিজেল ছিল। যার অধিকাংশই পড়ে গেছে। এ তেলের বাজারমূল্য অন্তত ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া