,

নেইমারের জোড়া গোলে আশা বাঁচিয়ে রাখল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগ থেকেই পিছিয়ে ছিল পিএসজি। ফলে তাদের ম্যানইউর মাঠে বুধবারের রাতের ম্যাচটা জয় ছাড়া উপায় ছিল না।

শেষমেশ নেইমারের জোড়া গোলে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখলো পিএসজি।

এইচ গ্রুপের ম্যানইউ, পিএসজি এবং আরবি লেইপজিগ- এই তিন দলেরই পয়েন্ট সমান ৯ করে। যদিও গোল ব্যবধানে শীর্ষে ম্যানইউ আর দ্বিতীয় স্থানে আছে পিএসজি।

তবে আগামী সপ্তাহে গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে নির্ধারণ হবে, কোন দুটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে।

শেষ রাউন্ডের ম্যাচে আরবি লেইপজিগের মাঠে খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ইস্তাম্বুল বাশাখশেয়ার খেলতে যাবে পিএসজির মাঠে।

পিএসজির বিপক্ষে একটি পয়েন্ট হলেও শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে ম্যানইউর। সে উদ্দেশ্য নিয়ে অন্তত ড্র করতে রেড ডেভিলরা বুধবারে খেলতে নেমেছিল।

তবে ৬ মিনিটে নেইমারের গোল এবং ৬৯ মিনিটে মার্কুইনহোসের গোলে ম্যানইউর অপেক্ষা আরও বাড়িয়ে তুলল। ৭০ মিনিটে ফ্রেড লাল কার্ড পাওয়ায় ম্যানইউর পরাজয় নিশ্চিত হয়ে যায়।

ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল শোধ করে দেন ম্যানইউর মার্কাস রাশফোর্ড। তবে এরপর তাদের কোনো চেষ্টায় আর সফল হয়নি।

ইনজুরি সময়ে এসে নেইমারের আরেক গোল পিএসজিকে পূর্ণ পয়েন্ট এনে দিল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা