শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনা শনাক্ত ৬ কোটি ৩০ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু ছাড়িয়েছে ১৪ লাখ ৬৫ হাজার।

বিশ্বের করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্যমতে, সোমবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৪৭৫ জন। আর মৃত্যু হয়েছে ১৪ লাখ ৬৫ হাজার ১৮১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, সোমবার পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৯০৬। একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৪ লাখ ৬৪ হাজার ৭৫৭ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৮৬৭ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৪৮৪। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৩ হাজার ৬৫ জন।

আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৩২ হাজার ৩৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ১৭৭ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ লাখ ১৪ হাজার ৭৪০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৮৩৩ জন।

করোনার উৎপত্তি চীনের উহানে। গত ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ