,

ধর্ষণের শাস্তি : মাটিতে লুটিয়ে পড়লে চিকিৎসা দিয়ে আবারও পুনরায় বেত্রাঘাত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :  শিশু ধর্ষণের অভিযোগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক তরুণকে প্রকাশ্যে ১৬৪ বার বেত্রাঘাত করা হয়েছে। আঘাতের তাড়নায় ১৯ বছরের ওই তরুণ মাটিতে লুটিয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একটু সুস্থ হলে পুনরায় তার ওপর বেত্রাঘাত চলতে থাকে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ‘গত বছর এক শিশুকে ধর্ষণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জনসম্মুখে ‘শরীয়াহর নিয়ম’ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়।


প্রতিবেদনে বলা হয়, ‘বোরখা পরিহিত এক কর্মকর্তা তাকে বেত্রাঘাত করেন। আঘাতে কারণে মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণ। মাটিতে গড়াগড়ি দিয়ে কাতরাতে থাকেন। প্রাথমিক চিকিৎসা শেষে আবার তার ওপর নির্যাতন চালানো হয়।’


দেশটিতে ইসলামিক আইনের লঙ্ঘন করলে ইন্দোনেশিয়ায় এ কায়দায় অপরাধীকে শাস্তি দেওয়া হয়। তবে এতবার চাবুকের ঘা দেওয়ার সাজা শুধুমাত্র গুরুতর অপরাধ করলেই দেওয়া হয়।

তবে এরকম শাস্তির বিধানকে মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক সমালোচনা করেন। প্রদেশটিতে জুয়া, ব্যভিচার, অ্যালকোহল পান করা এবং সমকামী বা বিবাহ-পূর্ব শারীরিক সম্পর্কসহ বিভিন্ন কর্মকাণ্ডের দায়ে এ ধরনের শাস্তির বিধান রয়েছে। আবার শাস্তির এ বিধানকে দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণও সমর্থন করে থাকেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি