শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেগান জানালেন অকালে গর্ভপাতের খবর

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয়বার সন্তান-সম্ভাবা হয়েছিলেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। কিন্তু অকালে গর্ভপাতের যে অসহনীয় দুঃখ, সেটা নীরবে সইতে হয়েছে তাকে। গত জুলাইয়ে তার জীবনেও এমন একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

নিউইয়র্ক টাইমসে নিজের লেখা একটি মতামতে মেগান বলেছেন, তার প্রথম সন্তান মাউন্টব্যাটেন উইন্ডসর আর্চি হ্যারিসনের ডায়াপার পরিবর্তন করার সময় হঠাৎ তিনি ‘প্রচণ্ড ব্যথা’ অনুভব করেন।

মেগান লেখেন, আমি তীব্র ব্যথা নিয়ে মেঝেতে নামলাম। হ্যারির হাত ধরে রেখেছিলাম। আমাদের দুইজনকে শান্ত রাখার চেষ্টা করা হলো, কিন্তু আমার বোধের সম্পূর্ণ বিপরীত ছিল। কিছুই ঠিক লাগছিল না তখন।

তিনি লেখেন, আমি জানতাম, আমার প্রথম সন্তানকে যেভাবে আঁকড়ে ধরেছি, ঠিক সেভাবেই দ্বিতীয় সন্তানটিকে হারাতে বসেছি।

সিএনএনের খবরে বলা হয়েছে, সাবেক অভিনেতী ও ব্রিটেনের রাজপরিবারের সদস্য মেগান মার্কেল তার দ্বিতীয় সন্তান হারানোর দুঃখ বর্ণনা করেছেন নিউইয়র্ক টাইমসের একটি লেখায়। এবং এ থেকে তিনি বছরটিতে ঘটে যাওয়া নিজের খুবই ব্যক্তগত জীবনের কষ্ট শেয়ার করেছেন।

মেগান লেখেন, আমি হাসপাতালের বিছানায় শুয়ে আমার স্বামীর হাত ধরে রেখেছিলাম। আমি তার হাতের তালুর স্বাদ অনুভব করেছি। হাতের মধ্যে চুমু খেয়েছিলাম। শীতল সাদা দেয়ালের দিকে তাকিয়ে আমার চোখের পাতা ঝলমলে হয়ে গিয়েছিল। আমি কল্পনা করতে চেষ্টা করেছি, আমরা ‘ভালো আছি’।

এরপর তিনি একটি রেফারেন্সও দেন। লেখেন, ২০১৯ সালের শেষের দিকে একটি রাজকীয় সফরের সময় সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি অসুস্থ বোধ করছিলেন। ওই সাক্ষাত্কারের সাংবাদিক হয়তো টের পেয়েছিলেন। তিনি আমাকে প্রশ্ন করেছিলেন ‘আপনি ঠিক আছেন?’

এর আগে গত বছরের ৬ মে প্রথম সন্তান জন্ম নেয় মেগান ও ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির। এদিকে, এ বছরের জানুয়ারিতে রাজপরিবার ছেড়ে গিয়ে ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন মেগান ও হ্যারি। অনেকটা গণমাধ্যমের আড়ালেও ছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ