,

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার হাটখোলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয় কাপড় ব্যবসায়ী শফিকুলের দোকানে বুধবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বুধবার ভোররাতে হাটখোলা মধ্য বাজারে শফিকুলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার কর্মীরা পৌঁছে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মাঝে চাল ও মোদী দোকান, কাপড়ের দোকানসহ ১১টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লাহ জানান, একসাথে ঘরগুলো। তাই একটি ঘরের আগুনে দ্রুত অন্যগুলোতেও ছড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা