,

রানার জামিন স্থগিত, হাইকোর্টের রুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাভারে ধসে পড়া ‘রানা প্লাজা’র মালিক সোহেল রানাকে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল প্রশ্নে রুল জারি করেছে উচ্চ আদালত। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জামিনের আদেশ স্থগিত থাকবে বলে আদেশে জানিয়েছে হাইকোর্ট।

রানার জামিন স্থগিত করে পূর্বের দেওয়া আদেশের ধারাবাহিকতায় শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। সোহেল রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন।

অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, এ মামলায় করোনাকালীন সময়ে গত ১৭ মে ঢাকার বিশেষ জজ আদালত- ৬ ভার্চুয়াল শুনানি শেষে সোহেল রানাকে জামিন দেয়। এরপর জামিনের আদেশটি বাতিল চেয়ে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করে দুদক। শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গত ৮ জুন এক আদেশে নিয়মিত আদালত খোলা পর্যন্ত বিচারিক আদালতের ওই আদেশটি স্থগিত করে। এরই ধারাবাহিকতায় সোমবার রুলসহ এ আদেশ আসে।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ভবন ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন। আহত হন দুই হাজারের বেশি মানুষ। চির জীবনের জন্য পঙ্গু হয়ে যান অনেকে। এ ঘটনার পর সোহেল রানার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সাভার মডেল থানায় এই মামলাটি দায়ের করে দুদক। মামলায় রানার বিরুদ্ধে দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুদকের একটি মামলায় গত বছরের ২৯ মার্চ সোহেল রানাকে ঢাকার বিশেষ জজ আদালত- ৬ এক রায়ে তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়। অন্য মামলাগুলো বিচারাধীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য