,

আমার ছবিগুলো দয়া করে মুছে দিন : ভক্তদের বললেন জাইরা

news-image

অনলাইন ডেস্ক : বছরখানেক হয়ে গেল অভিনয় জগত ছেড়ে দিয়েছেন কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিম। অভিনয় জগৎ ছেড়ে তিনি ধর্মে মন দেবেন বলে জানিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তাই পুরনো সব ছবি ডিলিট করে দিয়েছিলেন নিজের অ্যাকাউন্ট থেকে। আর এবার জাইরা তার ভক্তদের কাছে অনুরোধ করলেন, তারাও যেন সোশ্যাল মিডিয়া থেকে তার ছবিগুলো মুছে দেন ‌।

২০১৯ সালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনয় জগৎ ছেড়ে তিনি এবার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চান। বিশেষত ধর্মীয় কাজে মন দিতে চান।

সোশ্যাল মিডিয়ার পোস্টে অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, “সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমায় এত ভালোবাসা ও আশীর্বাদ করার জন্য। আমার জীবনের সব ভালোবাসা ও শক্তির উৎস আপনারাই ছিলেন। আর তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।” এরপরই তিনি সেই অনুরোধ করেন।

জাইরা ভক্তদের কাছে অনুরোধ করে লেখেন, ‌‘আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের অ্যাকাউন্ট থেকে এবং ফ্যানপেজ থেকে আমার ছবিগুলো দয়া করে মুছে দিন।”

রাতারাতি তার সব ছবি যে ইন্টারনেট থেকে মুছে যাবে না, তা নিজেও জানেন দঙ্গলকন্যা খ্যাত এই অভিনেত্রী।

আর তাই জাইরা লিখেছেন, “ইন্টারনেট থেকে সব ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলো নতুন করে শেয়ার না করা হয়। আমি আশা করছি, আপনারা আমায় সাহায্য করবেন ঠিক যেভাবে আপনারা আমার পাশে ছিলেন।”

জাইরা লিখেছেন , ‘আমি জীবনে এক নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে সত্যিই খুব সুবিধা হয়। আমার এই যাত্রায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।”

প্রসঙ্গত, আমির খানের দঙ্গল ছবিতে অভিনয় করে প্রথম নজর কাড়েন জাইরা ওয়াসিম। এরপরে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে স্কাই ইজ স্পিং ছবিতে অভিনয় করেন তিনি।

সূত্র: কলকাতা২৪

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম