রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তার ব্যক্তিগত মুখপাত্র বার্তা সংস্থা সিএনএন’কে এই তথ্য জানান।

ট্রাম্পের ছেলের মুখপাত্র বলেন, সপ্তাহের শুরুতে করোনায় আক্রান্ত হন (ট্রাম্প পুত্র) এবং তখন থেকে নিজ কেবিনে কোয়ারেন্টাইনে আছেন তিনি।

তিনি আরো জানান, এখন পর্যন্ত ট্রাম্পের পুত্র অ্যাসিম্পটোমেটিক (উপসর্গহীন) এবং করোনা চিকিতসার সকল নির্দেশিকা মেনে চলছেন।
বার্তা সংস্থা ব্লুমবারগ সর্বপ্রথম ট্রাম্পপুত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তাদের ছোট ছেলে ব্যারন।

সূত্র: সিএনএন, বিবিসি

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী