শাহজালালে ফোনে বিমান ছিনতাইয়ের হুমকিতে হুলস্থুল

sahajalal-airport_247819ডেস্ক রির্পোট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী একটি বিমান ছিনতাইয়ের হুমকি দেয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃংখলা বাহিনী। বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের কেন্দ্রীয় এক্সচেঞ্জে একটি উড়ো ফোন আসে। এতে পুরো বিমানবন্দর এলাকায় শুরু হয় তোলপাড়। ফোনে ওই হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন রাতে যুগান্তরকে বলেন, আমরা উড়ো ফোনের বিষয়টি খতিয়ে দেখছি। কোনো হুমকিকেই ছোট করে দেখার সুযোগ নেই। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ওসি বলেন, রাত পৌনে ৯টার দিকে এক্সচেঞ্জে ফোন দিয়ে বলা হয়, কিছুক্ষণের মধ্যেই বিদেশগামী একটি বিমান ছিনতাই করা হবে। এ ধরনের হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। এরপর আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি অবগত করা হয়। কেউ হয়তো আতংক সৃষ্টির জন্য এটি করতে বলে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা