বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উপমহাদেশে বিখ্যাত নবাব স্যার সৈয়দ শামছুল হুদা (ভিডিও)

mqdefaultব্রাহ্মণবাড়িয়ার যেকজন ক্ষনজন্মা রাজনীতিবিদ উপমহাদেশে বিখ্যাত ও স্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে নওয়াব স্যার সৈয়দ শামসুল হুদা অন্যতম। এই বিখ্যাত মহাপুরুষের জন্ম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামের বিখ্যাত সৈয়দ বাড়িতে ১৮৬২ খ্রিষ্টাব্দে। তার পিতার নাম সৈয়দ রিয়াজত উল্লাহ, আরবী ও ফারসি ভাষার পন্ডিত ছিলেন। সৈয়দ শামসুল হুদা কলকাতা মাদ্রাসায় অধ্যাপক রূপে তার কর্মজীবন শুরু করেন। ওকালতি পাশ করার পর তিনি কলকাতা হাইকোর্টে আইনব্যবসা শুরু করেন। তিনি ছিলেন কলকাত হাইকোর্টের দ্বিতীয় মুসলিম বিচারপতি। আইনশাস্ত্রে তাঁর ব্যাপক পড়াশুনা থাকায় কোলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ১৯০২ সালে ‘টেগোর প্রফেসর অব ল’পদ প্রদান করেন। টেগোর প্রফেসর হিসাবে তিনি Principles of Crimes in British India’ধারাবাহিক বক্তৃতা প্রদান করেন। ১৯০৮ সালে পূর্ববঙ্গ ও আসাম আইন পরিষদের সদস্য ছিলেন ।১৯০৯ সালে ইমপেরিয়েল লেজিসলেটিভ কাউনসিলের সদস্য নির্বাচিত হন। ১৯১২ সালে গর্ভনর লর্ড কারমাইকেল কর্তৃক তিন সদস্যবিশিষ্ট যে এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছিল স্যার সৈয়দ শামসুল হুদা ছিলেন এর সর্বপ্রথম ভারতীয় সদস্য। ১৯১২ সালে তিনি সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতির পদ অলংকৃত করেন। এছাড়া ১৯২১ সালে প্রথম ভারতীয় হিসেবে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ঐ বছরই শামসুল হুদাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল সেখানেও শামসুল হুদা ছিলেন একমাত্র ভারতীয় সদস্য। এভাবে শামসুল হুদা তৎকালীন সময়ের নানা সম্মানজনক পদে নিয়োজিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। নবাব স্যার সৈয়দ শামসুল হুদা ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার নিজ গ্রামে একটি উচ্চ বিদ্যালয় এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সৈয়দ শামসুল হুদাকে বৃটিশ সরকার ১৯১৩ সালে নবাব এবং ১৯১৬ সালে 'Knight Commander of Indian Empire' উপাধি প্রদান করেন। ১৯২২ সালের ৭ অক্টোবর এই বিখ্যাত রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন।

বাড়িটির অবস্থানঃ
নাসিরনগর সদর হতে ৬ কিলো: দক্ষিণে চৈয়ারকুড়ি বাজার। চৈয়ারকুড়ি বাজার হতে ২কিলো: পশ্চিমে গোকর্ণ হাই স্কুল। হাই স্কুল সংলগ্ন নবাব স্যার সৈয়দ শামছুল হুদার বাড়িটি অবস্থিত।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক