,

দেশে করোনা শনাক্ত চার লাখ ৩০ হাজার ছাড়ালো

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ছয় হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে রোগী শনাক্ত হলেন চার লাখ ৩০ হাজার ৪৯৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৪৬২ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ১১৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৭৭টি। এই সময়ে নুমনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৭৯৫টি। এখন পর্যন্ত দেশে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক শূন্য তিন শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১৪ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন আট জন, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন এক জন করে। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৩ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন আর নারী চার জন। এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছেন মোট চার হাজার ৭৫১ জন এবং নারী মারা গেছেন এক হাজার ৪২২ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৬, আর নারী ২৩ দশমিক শূন্য চার ভাগ।

বয়স বিবেচনায় মারা যাওয়াদের মধ্যে আছেন ষাটোর্ধ্ব ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৪৬২ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ১৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৮ জন, রংপুর বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে নয় জন, রাজশাহী বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ৩৮ জন আর ময়মনসিংহ বিভাগে রয়েছেন চার জন।

গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬৪০ জন এবং ছাড় পেয়েছেন ৭৩৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৬৫ হাজার ১১৬ জন এবং ছাড় পেয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৮০১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১৪২ জন আর ছাড় পেয়েছেন ৭৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৮ হাজার ৩১৩ জন আর ছাড় পেয়েছেন ৭৬ হাজার ১৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৭৬ জন।

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের