,

যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক সংক্রমণ ২ লাখ ছোঁয়ার পথে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণ দুই লাখ ছোঁয়ার পথে রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের পর থেকে দেশটিতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।

শনিবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৮৩ হাজার ৫২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৩৯৫ জন।

যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৭৫ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। এবার তা দুই লাখের কাছে এসে ঠেকেছে।

এর আগের দিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬১ হাজার ৫৪১ জন সংক্রমিত হন। মারা গেছেন ১ হাজার ১৯০ জন।

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২ লাখ স্পর্শ করতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম কয়েক দিন আগে সতর্ক করেছেন।

এমএসএনবিসি-কে তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৯ হাজার ৪০৮ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের