শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রেমিক-প্রেমিকাসহ নিহত ৩

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রাক চাপায় প্রেমিক-প্রেমিকাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহারুল ইসলাম বাহার।

নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বাকের ছেলে শুভ আক্তার সানী (২০), টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুবর্ণা (১৮) ও করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে বাপ্পী (২২)।

নিহত সুবর্ণার বাবা আব্দুল মান্নানসহ কয়েকজন স্বজনদের বরাতে ওসি তদন্ত বাহারুল ইসলাম বাহার জানান, টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার মুচিপাড়া নামক স্থানে ভোরে একটি ট্রাকের সঙ্গে বেপরোয়াগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। পরে তাদের উদ্ধার করে নাগরপুর থানায় আনা হয়। সেখান থেকে তাদের আত্মীয়-স্বজনের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান ওসি বাহারুল ইসলাম।

নিহতদের স্বজনদের বরাতে ওসি আরও জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুবর্ণা টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে শুভ আক্তার সানীর প্রেমের সম্পর্ক ছিল।

ঘটনার দিন ভোরে মমতা হিয়া সুবর্ণা তার নানার বাড়ি নাগরপুর থেকে পালিয়ে সানীর সঙ্গে চলে আসে। সানীর অপর বন্ধু বাপ্পীর মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ