রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিসিএল খেলতে আজ করাচি যাচ্ছেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ ধাপে খেলতে আজ মঙ্গলবার করাচি যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে খেলবেন টাইগার ওপেনার।

ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দিয়েছে।

করোনার কারণে ফেব্রুয়ারিতে শুরু হওয়া পিএসএল মার্চে এসে স্থগিত হয়ে যায়। ক্রিকেটের দুয়ার খোলায় পাকিস্তান আগামী ১৪ নভেম্বর থেকে আবার শুরু করতে যাচ্ছে প্লে অফের বাকি থাকা ম্যাচগুলো।

ওই ম্যাচে খেলার জন্য অজি ওপেনার ক্রিস লিনের জায়গায় বাংলাদেশ ওপেনার তামিম ইকবালকে দলে নেটেছে লাহোর কালান্দার্স। এছাড়া ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলীর জায়গায় মুলতান সুলতানে খেলার জন্য সম্মত হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

আগামী ১৪ নভেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর। দলটিতে তামিম ছাড়াও যুক্ত হয়েছেন আবিদ আলী এবং আগা সালমান। তারা যথাক্রমে সালমান বাট এবং সেকুগে প্রসন্নের জায়গায় দলে ঢুকেছেন।

বিসিবির আয়োজন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের আগে তামিম-মাহমুদুল্লাহর জন্য প্রস্তুতির দারুণ মঞ্চ হবে পিএসএল। ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে পিএসএলের পর্দা নামবে। দেশে ফিরেই দুই টাইগার তারকা খেলতে নামবেন ঘরোয়া টি-টুয়েন্টিতে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী