রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে গৃহবধুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জের কালুপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রেজওয়ান আলী নামের এক যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ রবিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় দেন। রায় ঘোষণা সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামী ঢাকায় রিকশা চালানোর কারণে বাড়িতে একাই থাকেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে ২০০৪ সালের ২ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পেছনে গেলে আসামি রেজওয়ান আলী গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় ৩ মার্চ বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ৮ জন সাক্ষী ও ডাক্তারের সাক্ষ্য ও জেরা শেষে আসামি রেজওয়ান আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। সেই সঙ্গে গ্রেফতার হওয়ার পর রায় কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। সেই সঙ্গে আদালত আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী