,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক, মামলা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-ঢাকা চলাচলকারী বিভিন্ন ট্রেনের আন্তঃজেলা  ছিনতাইকারী চক্রের  ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে রেলওয়ে থানা পুলিশ মামলা দিয়ে তাদের বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে বলে জানিয়েছে।
এর আগে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস  ট্রেনে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চক্রটির ৬ সদস্যকে আটক করে পুলিশ। চক্রের আটকৃত সদস্যরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আফাজ উদ্দিনের ছেলে সুমন (২০), নান্দাইল উপজেলার তাহের মিয়ার ছেলে বাবুল (২০), একই জেলার অষ্টগ্রাম উপজেলার আসকর মিয়ার ছেলে সুমন (২০), কিশোরগঞ্জ সদরের মোক্তার হোসেনের ছেলে জীবন (২৮), ময়মনসিংহের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া (২২) এবং নরসিংদী জেলার পলাশ উপজেলার মানিকের ছেলে সুমন (৩৫)।
আখাউড়া রেলওয়ে থানার (ওসি) সাকিউল আযম  জানান, আটকৃতরা  রেলপথের আন্ত:জেলা চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করার প্রক্রিয়া চলছে ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের