,

বিদেশ থেকে আগতদের পরীক্ষা-কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বহির্বিশ্বে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হওয়ায় দেশের সব বন্দরে বিদেশ থেকে আগতদের করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইন নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার ব্যাপকভাবে দেখা দিচ্ছে। এখন ইউরোপের অনেক দেশ, ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশ ইতোমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে।’

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। যে কোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন।’

শেখ হাসিনা বলেন, ‘সারাক্ষণ মাস্ক পরে থাকবেন তেমনটা নয়। কিন্তু যখন কারও সঙ্গে মিশবেন এবং জনসমাগম বা মার্কেটে যাবেন, তখন মাস্ক পরে অবশ্যই নিজেকে সুরক্ষিত করবেন।’

তিনি বলেন, ‘(প্রথমে) যখনই করোনাভাইরাস দেখা দিচ্ছে ইউরোপের সব জায়গায় এবং আমাদের দেশেও আসতে শুরু করছে, তখন সঙ্গে সঙ্গে আমরা ২১ দফা নির্দেশনা দিয়েছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখনো আবার সময় এসে গেছে। এখন থেকে যারা বাইরে থেকে আমাদের দেশে আসবে, তাদের পরীক্ষা করা, কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে আগের মতো ব্যবস্থা নিতে হবে।’

‘কেউ ঢুকতে গেলেই, করোনাভাইরাস নিয়ে ঢুকছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে’ যোগ করেন তিনি।

করোনায় নেওয়া সরকারের প্রণোদনা প্যাকেজের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অর্থনীতির গতি অনেকটা সচল আছে যা অনেক উন্নত দেশও করতে পারছে না। তাছাড়া আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট, সেগুলোও এগিয়ে যাচ্ছে। যেমন- পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতি গতিশীলতা পেয়েছে। আমরা এখন উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। মাথাপিছু আয় ২ হাজার ৬৪ ডলারে উন্নীত হয়েছে। আমাদের রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার। আমরা বিদেশি বিনিয়োগ আনার জন্য বিশেষ তহবিল করে দিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনীতি সচল করার জন্য যা যা করার দরকার করেছি। এটা কার জন্য করেছি? আজকে যারা যুবক, আগামী দিনে দেশের কর্ণধার হবে, আজকে যে শিশুটার জন্ম হলো তার ভবিষ্যতের কথা চিন্তা করে এসব পদক্ষেপ আমরা নিচ্ছি।’

এ সময় যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটা ডিগ্রি নিয়েই চাকরির পেছনে না ঘুরে নিজে কীভাবে কিছু করা যায়, নিজে কাজ করবো আরও ১০ জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হবো- এ কথাটা মাথায় রাখতে হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা