শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে বানাবেন কদবেলের আচার

news-image

লাইফস্টাইল ডেস্ক : চলছে কদবেলের মৌসুম। টক-মিষ্টি-ঝাল কদবেলের আচার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন বছরজুড়ে। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ
পাকা কদবেল- ৩টি
সরিষার তেল- আধা কাপ
রসুন- ১ টেবিল চামচ (থেঁতো করা)
শুকনা মরিচ- ১টি
সাদা ভিনেগার- ১/৩ কাপ
চিনি- স্বাদ মতো
লবণ- আধা চা চামচ
বিট লবণ- ১ চা চামচ
টালা শুকনা মরিচের গুঁড়া- ১ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়া- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
কদবেল ভালো করে মেখে নিন হাত দিয়ে। চুলায় সরিষার তেল গরম করুন। রসুন ও শুকনা মরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে মেখে রাখা কদবেল দিয়ে দিন। কয়েক মিনিট নেড়ে ভিনেগার ও চিনি দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবেন। লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া ও পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। তেল ভেসে ওঠার আগ পর্যন্ত চুলায় রাখুন। মাঝে নেড়ে দেবেন কয়েকবার। প্যানের গা ছেড়ে দিলে ও তেল ভেসে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। মুখবন্ধ কাচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দিন। বছরজুড়ে ভালো থাকবে এই আচার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ