রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনোভাবেই সরকারের প্রতিহিংসার আগুন নিভছে না : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের প্রতিহিংসার আগুন কোনোভাবেই নিভছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। পুরান ঢাকার মালিটোলায় অবস্থিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’— এর নাম পরিবর্তনের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, মালিটোলায় জিয়াউর রহমানের নামে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা। বর্তমান সরকার উক্ত বিদ্যালয়ের নাম পরিবর্তনের ন্যক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বর্তমান সরকারের প্রতিহিংসার আগুন যেন কোনোভাবেই নিভছে না। বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলাসহ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটনার মধ্য দিয়ে আওয়ামী সরকারের প্রতিহিংসাপরায়ণ চেহারা জনগণের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, জিয়াউর রহমান এদেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। আর এটিই আওয়ামী লীগের হিংসার কারণ। তাই আওয়ামী লীগ সরকার একের পর এক বিভিন্ন স্থাপনা থেকে জিয়ার নাম মুছে দেওয়ার মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই পুরান ঢাকার মালিটোলায় অবস্থিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করেছে।

কিন্তু শত চেষ্টা করলেও বাংলাদেশের জনগণের হৃদয় থেকে জিয়ার নাম মুছে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। জিয়া তার অমর কৃতিত্বের জন্য মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবেন— বলেন মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী