রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জমিদার বাড়িটি অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের শত বছরের পুরনো জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
তবে তদারকি না থাকায় অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ীতে এখন বিভিন্ন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কথিত আছে বিশ্বনাথ রায় চৌধুরী নামে এক জমিদার  পশ্চিমবঙ্গের  শিমগাঁও থেকে এসে নবীনগর উলজেলার কাইতলায় জমিদার বাড়িটি স্থাপন করেছিলেন। কালের সাক্ষী এই জমিদার বাড়িটি এখন বিলীন হওয়ার পথে। প্রয়োজনীয় সংরক্ষণ, সংস্কার ও  সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যটি।
ঐতিহাসিক এই স্থাপনাটি দ্রুত সংস্কারের দাবির প্রেক্ষিতে অবশেষে সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রত্নতও্ব অধিদপ্তরের একটি বিশেষ দল পরিদর্শন করে গেছেন এই রাজবাড়িটি।  আর এতে করে আশার আলো দেখছেন এলাকাবাসী।
স্হানীয়দের দাবি, প্রতিদিন দেশের বিভিন্ন স্হান থেকে দর্শনার্থীরা আসেন এই জমিদার বাড়িটি দেখতে । কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংশের উপকৃত হয়েছে এই প্রাচীন ঐতিহ্যবাহী স্মৃতিটুকু।  দ্রুত সংস্কার করে ইতিহাসের স্বাক্ষী  জমিদার বাড়িটি আধুনিক একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি তাদের।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ