প্রাথমিকের শিক্ষকদের বদলি বন্ধ

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারীর চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে নয়টি বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।
দেশের সব জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ছাড়াও উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে ৬৫ হাজারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখের বেশি শিক্ষক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ