,

সস্ত্রীক ওমরাহ করতে গেলেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদন : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে সৌদি আরব গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহষ্পতিবার বিকাল ৩টা ১৫মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

তিনি জানান, পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৮ মে দেশে ফিরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের সঙ্গে আছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ জানুয়ারি ১৯৪৮ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন।

ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (অধুনা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এসএম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

পরবর্তীতে কলেজে অধ্যাপনা শেষে তিনি রাজনীতিতে সক্রিয় হন। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্বমূলক রাজনীতি শুরু করেন। ঠাকুরগাঁও থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট