,

স্বামীকে ছেড়ে প্রেমিকের সাথে পালিয়ে লাশ হয়ে ফিরল গৃহবধূ

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : স্বামী সংসার ফেলে প্রেমিকের সাথে পালিয়ে শেষে লাশ হয়ে ফিরলেন গৃহবধূ জোনাকী (২১)। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে জোনাকীর লাশ ফেলে পালানোর সময় ঘাতক প্রেমিককে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধারসহ আটক অনিককে নিয়ে গেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত জোনাকী (২১) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী। তার তন্নী নামে আড়াই বছর বয়সী এক মেয়ে ও ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। প্রায় দেড়মাস আগে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানসহ জোনাকী প্রেমিক অনিক পান্ডের সঙ্গে পালিয়ে যায়। প্রেমিক অনিক একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল ওরফে মানিক পান্ডের ছেলে।

এরপর আজ শনিবার বিকেলে অনিক ফোন করে জানায় জোনাকী সিলিং ফ্যানের আঘাতে মারা গেছে। সে অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী যাত্রীরা দেখে যে একটি ছোট মেয়ের পাশে একজন নারীর লাশ পড়ে রয়েছে। এসময় অ্যাম্বুলেন্সের চালক লাশ রেখে চলে যায়। আর অভিযুক্ত অনিক পান্ডে রাস্তার পার্শ্ববর্তী খাল পেরিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের মা গণমাধ্যমকে বলেন, সে (অনিক) আমার মেয়ের ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত অনিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা