,

প্রাইভেটকার ভিতরে অভিনব কায়দার পা বাঁধা চুরিরগরু, আটক ২ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের লামাবায়েক এলাকা হতে বৃহস্পতিবার সকালে প্রাইভেটকারে ঢুকিয়ে  অভিনব কায়দায় গরু চুরির সময় ২ টি গরুসহ গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ভৈরব র‍্যাব -১৪ ক্যাম্পের সদস্যরা। গরুসহ আটক চোর ৬ চক্রের সদস্যরা হলেন, জেলার সদর উপজেলার বেহাইর গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে মোঃ শফিকুল (৩২) এবং মৃত ফজলুল হকের পুত্র মেহেদী হাসান মুন্না (২৩)।
র‍্যাব-১৪ জানান, ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে জেলার আশুগঞ্জ থানাধীন লামাবায়েক দক্ষিনপাড়া সাকিনস্থ মহাসড়কের দক্ষিন পার্শ্বে বালুর মাঠ হতে একটি প্রাইভেটকার আটক করে। এসময়  গাড়িতে থাকা গরু চোরচক্রের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গাড়ির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুইটি গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে  আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য