স্বাস্থ্য বিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু  হয়েছে শারদীয় দূর্গোৎসব 

news-image
তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা মহাষষ্ঠীতে চন্ডী পাঠ ও পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। পুজোর প্রথম দিনে  বৃহস্পতিবার সকালে ধূপ-ধ্বনি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট বসছে।
সন্ধ্যায় দেবী দূর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে। জেলায় এবার ৫৬৬টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে এই উৎসব পালন করতে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যান্য বছর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে এই উৎসব পালন করা হলেও এবছর করোনার কারণে কেবল পূজা সংশ্লিষ্ট ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ
এই উৎসব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন