,

দুর্গোৎসবে আখাউড়া স্থলবন্দরে ৭দিন আমদানি-রফতানি বন্ধ

news-image

শারদীয় দুর্গোৎসব ও লক্ষীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে।আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিনে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

পরে ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর বাণিজ্য বন্ধ থাকবে। ১ নভেম্বর সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকে পড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের