,

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার নবীনগর পশ্চিম ইউপির চরলাপাং গ্রামের পাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মোঃ খোরশেদ মিয়া নামে এক ব্যক্তিকে এই জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত খোরশেদ মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালি উত্তোলন করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ জ্রেডার মালিক খোরশেদ মিয়াকে আটক করি। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় তাকে চার লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ড্রেজারটি জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম ইউপি পরিষদের চেয়ারম্যান ও পুলিশের জিম্মায় দেয়া হয়েছে। জব্দকৃত ড্রেজারটি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর