,

এনজিওগ্রাম করা হয়েছে রিজভীর

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নতির দিকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রিজভীর এনজিওগ্রাম করা হয়। হার্টে হালকা ব্লক থাকলেও ইনজেকশন দেখা দেয়ায় তা এখন আর নেই। তবে তাকে চার সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে। এর পর পুনরায় এনজিওগ্রাম করা হবে। রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার চিকিৎসকের বরাত দিয়ে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তুষার বলেন, বর্তমানে স্যারের (রিজভী) শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। এ ছাড়া পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। নির্দিষ্ট সময় পর পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্যারের খোঁজ নিচ্ছেন।’

গত মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে ওঠেন রিজভী। এর পরই বুকে ব্যথা অনুভব করলে প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এর পর দ্রুত সেখান থেকে তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর