শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত কমাতে চান ওজন? তাহলে মেনে চলুন এই ছোট্ট ৭ টি টিপস

fat burn1ওজন কমানোর জন্য কতোজন কতো কিছুই না করে থাকেন। অনেকে তো ডায়েটিংয়ের নামে খাওয়া দাওয়াই একেবারে বন্ধ করে দিয়ে বসে থাকেন। কিন্তু এটি কতোটা কাজে লাগে? অনেকে ক্রাশ ডায়েট করে একেবারে ওজন অনেকাংশে কমিয়ে ফেলতে সক্ষম হন ঠিকই, কিন্তু এর খারাপ প্রভাব পড়ে শরীর এবং ত্বকের উপর। আবার এই ক্রাশ ডায়েট করলে ওজন কমিয়ে তা নিয়ন্ত্রণে রাখাও কঠিন হয়ে পড়ে। তাই স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোটাই ভালো। চলুন আজকে শিখে নেয়া যাক দ্রুত ওজন কমাতে চাইলে যে ৭ টি টিপস নিয়মিত মেনে চলতে হবে।
১) দিন শুরু করুন লেবু পানি দিয়ে

দিনের শুরুতে খালি পেটে পান করুন লেবু পানি। কুসুম গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে মিশিয়ে ফেলুন। ইচ্ছে হলে এতে যোগ করতে পারেন সামান্য মধু বা গোল মরিচের গুঁড়ো। প্রতিদিন এই লেবু পানি পানের অভ্যাস দ্রুত দেহের মেদ দূর করবে।
২) আপেল সিডার ভিনেগার পান করুন রাতে

আপেল সিডার ভিনেগারের অ্যাসিটিক উপাদান ওজন কমাতে সহায়ক। প্রতিদিন রাতে ১-২ চা চামচ আপেল সিডার ভিনেগার ১ গ্লাস পানিতে মিশিয়ে প্রতিদিন পান করুন।
৩) চা/কফি পানের অভ্যাস বদলে গ্রিন টি পানের অভ্যাস গড়ে তুলুন

গ্রিন টিয়ের অ্যান্টিঅক্সিডেন্ট হজম প্রক্রিয়া উন্নত করে যার ফলে দ্রুত ওজন কমাতে সহায়তা করে। এছাড়াও গ্রিন টির ক্যাটেচিন মেদ দূর করে। দিনে ৩-৪ কাপ গ্রিন টি পান করতে পারেন।
৪) ২৫-৩০ মিনিট দৌড়ানোর অভ্যাস করুন

প্রতিদিন ২৫-৩০ মিনিট সময় বরাদ্দ করুন জগিং বা দৌড়ানোর জন্য। এতে করে বেশ দ্রুত মেদ কমবে, সেই সাথে পেশি সুগঠিত হবে। দিনের অন্যান্য সময় হাঁটাহাঁটি অবশ্যই করবেন। কিন্তু সকালে বা বিকেলে ২৫-২০ মিনিট অবশ্যই দৌড়নোর অভ্যাস করবেন।
৫) প্রচুর পরিমাণে পানি পান করুন

প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। প্রচুর পরিমাণে পানি পান করার ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। এছাড়াওপানি পানের ফলে ফ্যাট দূর হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তবে খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করবেন না। ৩০ মিনিট পর পান করুন।
৬) খাবার খান বুঝে শুনে

ওজন কমাতে হবে বলেই সব খাবার বাদ দিয়ে দেবেন না। অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। ফ্যাটসমৃদ্ধ খাবার সপ্তাহে ১ বার খাওয়াই যথেষ্ট। কার্বোহাইড্রেট খাবারের পরিমাণ একেবারে কমিয়ে প্রোটিন বেশি খান। শাকসবজি ও ফলমূল রাখুন বেশি।
৭) পর্যাপ্ত পরিমাণ ঘুম

গবেষণায় দেখা যায় রাত্রি জাগা এবং কম ঘুমানো দুটোই ওজন বৃদ্ধিতে সহায়ক। কারণ তাই এই অভ্যাসটি ত্যাগ করে ফেলুন। এবং কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুম দিন নির্দিষ্ট একটি সাইকেল মেনে। নিজেই সচেষ্ট হয়ে ওজন কমানোতে নিজেকে উদ্যোগী করে তুলুন।

সূত্রঃ homeremedies.com